بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অর্থ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
আয়াত-১ অর্থ : বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
مِنْ شَرِّ مَا خَلَقَ
আয়াত-২ অর্থ : তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
আয়াত-৩ অর্থ : অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
আয়াত-৪ অর্থ : গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
আয়াত-৫ অর্থ : এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।