بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অর্থ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

আয়াত-১ অর্থ : আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

আয়াত-২ অর্থ : সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

আয়াত-৩ অর্থ : এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ

আয়াত-৪ অর্থ : অতএব দুর্ভোগ সেসব নামাযীর,

الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

আয়াত-৫ অর্থ : যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;

الَّذِينَ هُمْ يُرَاءُونَ

আয়াত-৬ অর্থ : যারা তা লোক-দেখানোর জন্য করে

وَيَمْنَعُونَ الْمَاعُونَ

আয়াত-৭ অর্থ : এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

)