بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অর্থ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
আয়াত-১ অর্থ : আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
আয়াত-২ অর্থ : তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
আয়াত-৩ অর্থ : তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
আয়াত-৪ অর্থ : যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ
আয়াত-৫ অর্থ : অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।